Story about good habit in bangla ইনায়ার ভালো অভ্যাস
ইনায়ার ভালো অভ্যাস
এক দেশে ছিলো একটি ছোট্ট মেয়ে, তার নাম ইনায়া।
ইনায়া ছিলো মিষ্টি মেয়ে এবং তার অনেক ভালো অভ্যাস ছিলো।
প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করতো।
তারপর মা-বাবার সাথে নাস্তা খেতো।
ইনায়া দুধ আর ফল খেতে ভালোবাসতো।
স্কুলে যাওয়ার আগে ইনায়া তার বইপত্র গুছিয়ে ব্যাগে রাখতো।
স্কুলে গিয়ে সে মন দিয়ে পড়াশোনা করতো এবং শিক্ষকদের কথা শুনতো।
স্কুল থেকে ফিরে ইনায়া কিছু সময় খেলতো।
তবে খেলার পর সে হাত ধুতো।
তার মা সবসময় বলতেন, "খেলার পর হাত ধুতে, এতে জীবাণু দূর হয়।"
ইনায়া মায়ের কথা সবসময় মনে রাখতো।
রাতে খাবার খাওয়ার পর ইনায়া সবসময় মাকে বাসন গুছাতে সাহায্য করতো।
তার মা বলতেন, "ইনায়া, তুমি খুব ভালো মেয়ে।"
ইনায়ার এই ভালো অভ্যাস দেখে সবাই তাকে খুব ভালোবাসতো।
মা বলতেন, "ভালো অভ্যাস আমাদের ভালো মানুষ হতে সাহায্য করে।"
Comments
Post a Comment